শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

দিল্লি বিমানবন্দরে আটক ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ

প্রতিবেদকের নাম

দিল্লি বিমানবন্দরে অবতরণের পরপরই পুলিশ ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে’কে বহনকারী বিমানে অভিযান চালায়। বিমান থেকে অভিজিৎসহ তার দুই সঙ্গী সৌরভ দাস ও আশুতোষ রাকাঁ’কে আটক করে পুলিশ। আটকের সময় অভিজিৎ বিন্দুমাত্র বিচলিত ছিলেন না; বরং তিনি পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তিনি ভীত নন এবং পুলিশ চাইলে তাকে গ্রেপ্তার করতে পারে। তিনি উল্টো পুলিশকে বলেন, আমি মোটেও ভয় পাই না।

এদিকে, শনিবারের শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই দলের শীর্ষ নেতাদের এভাবে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সিজেপি। দলটির দাবি, এটি পূর্বপরিকল্পিত এবং স্বাধীন চলাচলের মৌলিক অধিকারের নগ্ন লঙ্ঘন। তারা আটক নেতাদের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে। একই দিনে সুপ্রিম কোর্ট চত্বরে আইনজীবীদের একটি মিছিল থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ওদিকে সিজেপি এক বিবৃতিতে বলেছে, শনিবারের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের স্থানে পৌঁছনোর আগেই আমাদের নেতৃত্বকে আটক করেছে দিল্লি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ