সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণ বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী উপসচিব পদে পদোন্নতি পেলেন প্রশাসনের ২৭৭ কর্মকর্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান ১২ মাসে ২৩ কেজি ওজন কমালেন নেহা ধুপিয়া: মায়েদের জন্য দিলেন বিশেষ বার্তা ঝিনাইদহের মহেশপুরে তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষ উদ্ধার করল প্রশাসন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলীকে লটারির মাধ্যমে একযোগে বদলি প্রেক্ষাপট: সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর, গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায়, ৬২ হাজার টাকা ও মুঠোফোন সম্পদ সংক্রান্ত ঘটনায়

দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’

বিনোদন ডেস্ক ঃ

জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প।

সেতুর মানসিক অবস্থার দিন দিন আরো অবনতি হতে থাকে। তার চিকিৎসার কথা ভাবে খুশবু, সান্ত্বনা দেয়। হামিদকে বাসায় এসে জরুরি ওষুধের ডোজ বানাতে বলে প্রফেসর। হামিদ তার মত যুক্তি দিলে প্রফেসর মানে না। খুশিসহ হামিদকে তুলে নিয়ে যায়। রোজিনা বিপাকে পড়ে। খুশবু ডিস্কটা নিয়ে বাড়িতে গেলে শাকিল সেটা কেড়ে নিতে চায়, পারে না। হামিদ খুশিকে অভয় দেয়, প্রফেসর তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওদিকে খুশবুকে খবর দিতে আসলে শাকিল ফিরিয়ে দেয় তার মাকে। খুশবু কি বাবা আর বোনের বিপদের কথা জানতে পারবে?

এমন গল্পে দীপ্ত টিভির পর্দায় প্রতিদিন প্রচারিত হচ্ছে মেগাসিরিজ ‘খুশবু’। সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও। নামভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। প্রতিদিন দীপ্ত টিভি দীপ্ত প্লে ও দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘খুশবু’।প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ