শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবে মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেওয়ার খবর নাকচ জাপানের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে দেশের পথে রওনা দিলেন প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্সে বড় ধরনের সাইবার হামলা প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: তদন্ত কমিটি গঠন তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ উইকেটের মাইলফলকে রশিদ খান

দেড় লাখ টন সার ও এলএনজি কিনবে সরকার

প্রতিবেদকের নাম

দেশের কৃষি ও জ্বালানি খাতের চাহিদা মেটাতে সার ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কাতার থেকে এক কার্গো এলএনজি এবং কানাডা ও রাশিয়া থেকে দেড় লাখ মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়াও খাদ্য অধিদপ্তরের প্রয়োজন মেটাতে ১ কোটি পিস পাটের বস্তা কেনার একটি প্রস্তাবও সভায় পাস হয়েছে।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি আয়োজিত সভায় এসব ক্রয় প্রস্তাব চূড়ান্ত করা হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে কানাডা ও রাশিয়ার সাথে চুক্তির ভিত্তিতে এসব সার আমদানি করবে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে কানাডা থেকে দুই লটে মোট ৮০ হাজার টন সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৩৭৭ কোটি ৭৮ লাখ টাকা। অন্যদিকে রাশিয়া থেকে নবম ও দশম লটে ৩৫ হাজার টন করে মোট ৭০ হাজার টন সার আসবে। রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) এই সার সরবরাহ করবে, যার জন্য ব্যয় হবে যথাক্রমে ১৬৫ কোটি ৪১ লাখ টাকা ও ১৬৫ কোটি ৫৫ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ