শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অনিয়মে জড়িত খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য ক্লোজড পাবনায় পুষ্পপাড়া হাটের দুই নেতাকে মৃত্যুর ঘটনায় সৌদি আরবে মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেওয়ার খবর নাকচ জাপানের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে দেশের পথে রওনা দিলেন প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্সে বড় ধরনের সাইবার হামলা প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: তদন্ত কমিটি গঠন তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দ্বীপকে হেফাজতে নিল পিবিআই অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেওয়ার খবর নাকচ জাপানের

প্রতিবেদকের নাম

বাংলাদেশ থেকে প্রতি বছর এক লাখ কর্মী নেওয়ার যে তথ্য সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা নাকচ করে দিয়েছে জাপান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, এ ধরনের দাবির কোনো ভিত্তি বা সত্যতা নেই।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

কিতামুরা তোশিহিরো আরও উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর বাংলাদেশ ও জাপানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের বৈঠকেও কর্মী নিয়োগ সংক্রান্ত এমন কোনো বিষয়ে আলোচনা হয়নি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দ্বিপাক্ষিক ওই বৈঠকের পূর্ণাঙ্গ বিবরণ দেখার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ