শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ: এটি নিপীড়নমূলক ভুবন তৈরির ঝুঁকি বাড়াবে মৌলভীবাজারে তরুণীর মৃত্যু: চিরকুটে লিখে গেলেন মানসিক কষ্টের কথা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৫০০ হাসপাতালে অনিয়ম বরদাশত করা হবে না, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলনে কোনো অদৃশ্য বাধা ছিল না: সংসদে প্রধানমন্ত্রী গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক ইউনিট পরিদর্শনে ১০০ কেজি বারবেল তুলে ভাইরাল মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৫০০

প্রতিবেদকের নাম

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন রোগী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৮৪ জন খুলনা বিভাগের। এছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২৪১ জন, চট্টগ্রাম বিভাগের ২০২ জন, বরিশাল বিভাগের ১৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫১ জন, রাজশাহী বিভাগের ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮১ জন, ময়মনসিংহ বিভাগের ৮০ জন, রংপুর বিভাগের ৫৪ জন এবং সিলেট বিভাগের ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ৪৮ হাজার ৪৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মশাবাহিত এ রোগে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪৪ হাজার ৮৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ