রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান বিচারপতি: রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল কিশোরগঞ্জের পাগলা মসজিদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মাধ্যমেই সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে: প্রধানমন্ত্রী প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম আওয়ামী লীগকে নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন করবে সরকার: মীর শাহে আলম পাকিস্তানি মন্ত্রীর আগ্রা ও দরগা সফর নিয়ে অনিশ্চয়তা অস্ট্রেলিয়ায় মুসলিম নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ে আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক কর্মী সম্মেলন সম্পন্ন নিউজিল্যান্ডে ৫০ বছর পর রাহুলের বিরল সেঞ্চুরির ইতিহাস এআই প্রযুক্তির সাহায্যে বনে বন্য প্রাণী শনাক্তকরণের নতুন দিগন্ত

দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে ঢাকা ও সিলেটে দুইজন করে এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। বর্তমান পরিস্থিতে হামের প্রাদুর্ভাব ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির হার বেড়েছে।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮৫ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন এবং ১ হাজার ২৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মোট হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৯৯৬ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৫ জন, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৯৯৬ জন।

গত আট মাসের বেশি সময় ধরে চলা এই প্রাদুর্ভাবের মধ্যে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। অধিদফতরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে ২ লাখ ১৮ হাজার ৯১০ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ