বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউগিনি প্রপার্টিজে হামলার নেপথ্যে জমির মালিকানার দ্বন্দ্ব দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ১১০০ ছাড়ালো অস্ট্রেলিয়াকে হারিয়ে ব্রাজিলের ৪-২ গোলের জয় শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির অপেক্ষায় সরকারি বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পাকিস্তানের আকাশসীমা: রূপপুরের ইউরেনিয়াম পরিবহন কেন আটকে গেল? তেলনির্ভরতা কাটিয়ে বৈদ্যুতিক জ্বালানিতে রূপান্তরের ঐতিহাসিক সুযোগ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক ১০ এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী

দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ১১০০ ছাড়ালো

প্রতিবেদকের নাম

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নতুন করে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গে ১ হাজার ৩ শিশুসহ মোট ১ হাজার ১০৪ জনের প্রাণহানি ঘটেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ জনে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৩ শিশু করে মারা গেছেন।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গে আক্রান্ত ১ হাজার ৩৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫১৬ জন, চট্টগ্রামে ২৭৯ জন, সিলেটে ২০৬ জন, বরিশালে ১০৭ জন, খুলনায় ৮৯ জন, ময়মনসিংহে ৮৬ জন, রাজশাহীতে ২৯ জন এবং রংপুরে ২৭ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গে মোট ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৫০ জন, যার মধ্যে ২১ হাজার ৩৯২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ