বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

নামের আগে আলহাজ না লেখায় ৫ জনকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খানঃ

নাটোরের গুরুদাসপুরে হালখাতার কার্ডে নামের আগে আলহাজ্ব না লেখায় নারীসহ ৫ জন কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে। গুরুত্বর আহত অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসাধিন আছেন, গর্ভবতি নারী সুফিয়া বেগম, আনোয়ার হোসেন, রিক্তা খাতুন, সাহাবুল ইসলাম ও আবু জাফর আলী।

স্থানীয় সুত্রে জানাযায়, দাদুয়া গ্রামের আনোয়ার হোসেনের সিট কাপরের দোকানে বকেয়া ছিলো প্রতিবেশি আমিনুল হকের। সেই বকেয়ার হালখাতার কার্ডে নামের আগে আলহাজ্ব না লেখায় তার স্বজনদের খোব ছিলো দোকানী আনোয়ার হোসেনর ওপর।

সেই সুত্র ধরেই বুধবার সকালে দাদুয়া গ্রামের জিয়ারুল ইসলাম,নজরুল ইসলাম,কামাল হোসেন,রাজু ইসলাম,কিরন স্বপন আলীসহ প্রায় ৩০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে দোকানে থাকা নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। প্রতিবাদ করতে গেলে তারা ভুক্তভুগি ব্যক্তিদের কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ