বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু পরিবেশ সংরক্ষণে কাপ্তাই জোনের বিশেষ উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পর্তুগালকে হতাশার সাগরে ভাসিয়ে ইতিহাস গড়ল কঙ্গো মোরেলগঞ্জে নির্বাহী অফিসারের সাথে মা সংসদের সভা অনুষ্ঠিত মার্কিন অবরোধ ভেঙে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ১১ জাহাজ

নির্বাচনের আগেই চেয়ারম্যান ব্যানার দিলেন মোঃ রফিকুল ইসলাম নান্নু

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খানঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন ৮নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া গ্রামের মোঃ রফিকুল ইসলাম নান্নু। গতকাল ইং ০১/১০/২০২১ তারিখ সন্ধ্যায় জাতীয় সংসদ সদস্য জনাব ডাঃ মোঃ আব্দুল আজিজ মহোদয়ের আলোচনা সভাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন প্রার্থী পথে ঘাটে নিজেদের চেয়ারম্যান প্রার্থীতা ও দলীয় মনোয়ন প্রার্থণা করে বিশাল বিশাল তোরণ তৈরী করেন। তন্মধ্যে মোঃ রফিকুল ইসলাম নান্নু তার শুভেচ্ছা তোরণে নিজেকে চেয়ারম্যান দাবী করেন। শুধু তাই নয় এলাকায় তিনি মনোনয়ন ফর্ম উত্তোলন করেই চেয়ারম্যান হিসেবে মিষ্টি মুখও করান। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত মোঃ রফিকুল ইসলাম নান্নু কিছুদিন পূর্বেই জামাত-বিএনপি সমর্থক ছিলেন। কিছুদিন পূর্বে তিনি আওয়ামীলীগে যোগদান করেছেন এবং বর্তমানে তিনি তাহার নিজ ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য। স্থানীয় জনসাধারণ জানান- প্রকৃত আওয়ামীলীগ যে করে সেই যেন চেয়ারম্যান প্রার্থীর দলীয় মনোনয়ন পায়। ভুলক্রমেও যেন হাইব্রীড আওয়ামীলীগ নেতা দলীয় মনোনয়ন না পায় এবং কালো টাকার পদতলে প্রকৃত আওয়ামীলীগ পিষ্ট না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ