বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

পটুয়াখালী সৈকতে ৭ ফুট দৈর্ঘ্যরে মৃত ডলফিন

প্রতিবেদকের নাম

ডেস্ক রিপোর্টঃ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যরে শুশক প্রজাতির একটি মৃত ডলফিন। বুধবার সকাল নয়টায় সৈকতের দ্বিতীয় ঝাউবাগান পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ৭ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের মাথা ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, এটি জেলেদের জালের আঘাতে মৃত্যু হয়েছে। তারা বিষয়টি মৎস্য বিভাগ ও বন বিভাগকে জানিয়েছেন।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ডলফিনটির ময়না তদন্তের জন্য শরীরের কিছু অংশ রেখে স্থানীয় বিট কর্মকর্তাকে মাটিচাপা দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর তেত্রিশকানি পয়েন্টে ৫ ফুট দৈর্ঘ্যের একটিসহ এবছর বিভিন্ন প্রজাতির মোট ২১ টি মৃত ডলফিন সৈকতে ভেসে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ