মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গের নাম অপরিবর্তিত রাখার বিল আসছে বিধানসভায়, জানালেন মুখ্যমন্ত্রী মুরগি বাঁচাতে গিয়ে চালকের হঠাৎ ব্রেক: মামলা করে উল্টো জরিমানা যাত্রীর টুঙ্গিপাড়ায় এমপি জিলানীর বাড়িসহ ১৫ ভবনে আগুন, থানা জনশূন্য পোশাকশ্রমিকদের মজুরি: মালিকের প্রস্তাব ১৫৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার দত্তের বাজারে প্রতি হাটে বিক্রি হচ্ছে ১০ লাখ টাকার মাছ পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন প্রত্যর্পণ চুক্তিতে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে এক বছর পার করলেন মলি ফ্যালকো কিউআর কোড কী ও কেন এর জনপ্রিয়তা বাড়ছে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

পশ্চিমবঙ্গের নাম অপরিবর্তিত রাখার বিল আসছে বিধানসভায়, জানালেন মুখ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটাতে উদ্যোগী হয়েছে রাজ্যের বিজেপি সরকার। এখন থেকে সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ হিসেবে বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আগামী ৯ ডিসেম্বর রাজ্য বিধানসভায় এ বিষয়ে প্রস্তাব পেশ করা হবে বলে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হওয়ার পর প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে চূড়ান্ত অনুমোদনের জন্য তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর পূর্বে ২০১৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাব পাস করেছিল। ওই প্রস্তাব পাসের পর থেকেই নাম পরিবর্তনের বিষয়টি রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে দীর্ঘ আলোচনায় ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ