শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে নতুন বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত করল ট্রাম্প প্রশাসন ওয়ানডে বা টি-টোয়েন্টির চেয়ে টেস্ট খেলাতেই বেশি আগ্রহ শান্তর টাঙ্গাইলে বিয়ের রাতেই হৃদরোগে আক্রান্ত বরের মৃত্যু ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা আইইউবিতে ব্যবসায় শিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত আলেমরা দশ দিকে বিভক্ত কেন, প্রশ্ন খালিদ হোসেনের সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন যুক্তরাষ্ট্রে ওপিটি কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে বিয়ে জালিয়াতি

পীরগঞ্জে অগ্নিকান্ডে ৩ পরিবারের ৫ বসত ঘরসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভুত

ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):

রংপুরের পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি পরিবারের ৫টি ইটের তৈরীবসতঘর, ৮০ মন চালসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভ’ত হয়েছে। শনিবার সকালে উপজেলার বড় আলমপুর ইউপির ছোট উজিরপুর গ্রামে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, অগ্নিকান্ডে বর্নিত গ্রামের মৃত্যু আব্দুস সামাদের ছেলে-বেলাল মিয়া, রাশেদুল ইসলাম ও তার মা আসমা বেওয়ার বসত বাড়ির ৫টি ঘর, ৮০ মন চাল, আসবাবপত্রসহ অন্যান্য মালামাল সম্পুর্ন পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করছেন ফায়ার সার্ভিস, গৃহকর্তারাসহ এলাকাবাসী।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নাজমুল হক বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকান্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

ক্ষতিগ্রস্ত রাশেদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সর্বস্ব হারিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে শুকনা খাবার প্রয়োজনীয় জিনিস দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পিআইও আব্দুল আজিজ বলেন, ইএনওর নির্দেশে প্রাথমিক ভাবে ওই পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল দেয়া হয়েছে। পরবর্তীতে আরও সহায়তা দেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ