রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএর গভীর গর্তে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসের চালক গুরুতর আহত বোদায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নিহত-১ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন: আত্রাইয়ে ২৫ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল নাটোরে পুকুরে ভাসমান অবস্থায় রিকশাচালকের মরদেহ উদ্ধার ফ্যাসিবাদের দোসর সৌমেন সাহা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা, নেতাকর্মীদের ক্ষোভ ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক ঃ

এক শোকবার্তায় গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, অধ্যাপক ডা. রবিউল হোসেন ছয় দশকেরও বেশি সময় ধরে চক্ষুচিকিৎসা, চিকিৎসা শিক্ষা ও মানবসেবায় অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর কর্মজীবন বাংলাদেশের স্বাস্থ্যসেবার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় আরও বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে অধ্যাপক ডা. রবিউল হোসেনের ছিল দীর্ঘদিনের ঘনিষ্ঠ কর্মসম্পর্ক ও বন্ধুত্ব।

স্বাস্থ্যকে মানুষের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার অভিন্ন আদর্শে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। চট্টগ্রাম আই হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর নেতৃত্ব এবং চক্ষুচিকিৎসা শিক্ষায় তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে।

গণস্বাস্থ্য কেন্দ্র মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ