বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের ১৩৬ মসজিদে বৃষ্টির জন্য বিশেষ নামাজের ঘোষণা দক্ষিণ বাড্ডায় নিউ বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা পোশাক শিল্পে অস্থিরতা পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী শীতকালে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবারও বিজয়ী হলেন সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর মানহীন মেডিকেল কলেজ স্থাপনে ছাড় নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন প্রযুক্তি মন্ত্রী: ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে আসতে পারে রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬৬ ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহানকে ডিবি কার্যালয়ে স্থানান্তর

বলিউড তারকার কাছে: ফোনে ৫ কোটি রুপি চাঁদা

প্রতিবেদকের নাম

বলিউড অভিনেতা তুষার কাপুরের কাছে ফোন করে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করার গুরুতর অভিযোগ উঠেছে। ফোনকারী ব্যক্তি নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ‘হ্যারি বক্সার’ হিসেবে পরিচয় দেয়। এমন প্রাণনাশের হুমকির মুখে পড়ে দ্রুত মুম্বাই পুলিশকে বিষয়টি অবহিত করেন অভিনেতা। ঘটনার গুরুত্ব বিবেচনায় মুম্বাই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল এবং ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করেছে। অভিনেতার কাছে ৫ কোটি টাকা দাবি সংবাদ সংস্থা আইএএনএস-এর তথ্য অনুযায়ী, মুম্বাই পুলিশের সূত্র জানিয়েছে, তুষার কাপুরের কাছে ফোন করে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করেন এক ব্যক্তি। পাঞ্জাবি গায়কের বাসায় হামলার দায় নিল লরেন্স বিষ্ণোই চক্র।

তদন্তের খাতিরে ক্রাইম ব্রাঞ্চের প্রযুক্তি বিভাগ হুমকির ফোনের অডিও রেকর্ডিংটি বিস্তারিত বিশ্লেষণ করেছে। পুলিশের কাছে থাকা হ্যারি বক্সারের কণ্ঠস্বরের নমুনা বা অডিও স্যাম্পলের সাথে ফোনের কণ্ঠস্বর মিলিয়ে দেখা হয়। তবে ফরেনসিক পরীক্ষায় দুই কণ্ঠস্বরের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি। এই অমিলের কারণে তদন্তকারীদের ধারণা, এটি কোনো প্রকৃত গ্যাংস্টার নয় বরং আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কেউ লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে প্রতারণা করছে। মুম্বাই পুলিশের কর্মকর্তাদের মতে, কণ্ঠস্বরের নমুনা না মেলায় ফোনটি ভুয়া হওয়ার সন্দেহ তৈরি হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, হ্যারি বক্সারের এই চাঁদাবাজির ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ সেই ব্যক্তির সন্ধানে কাজ করছে যিনি এই হুমকি প্রদান করেছেন। অডিও বার্তাটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা শনাক্ত করার চেষ্টা চলছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে এই ঘটনার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের চূড়ান্ত পর্যায়ে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

বর্তমানে অভিনেতা তুষার কাপুরকে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে গোটা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ক্রাইম ব্রাঞ্চ। অপরাধীকে চিহ্নিত করতে এবং ডিজিটাল ফুটপ্রিন্ট অনুসরণ করে ফোনের উৎস বের করতে জোর তৎপরতা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ