দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে সারা দেশের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১,৮৬৬ জন রোগী। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন। বর্তমানে সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৫ হাজার ৯৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৪২৭৭৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন ১৩৬,৩৯৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৯৩৬ জন ডেঙ্গু রোগী।
বিভাগওয়ারি পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণের শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এখানে ৮৬৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৮৪ জন এবং মৃতের সংখ্যা ২১২ জন। বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি রয়েছে ঢাকা বিভাগে।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় ২৫৬ জন নতুন রোগী ভর্তি হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি; সেখানে মোট আক্রান্ত ২০ হাজার ৮৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। খুলনা বিভাগে ২ জনের মৃত্যু ও ২১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, ফলে সেখানে মোট আক্রান্ত ২১ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু ৮২ জন।
বরিশাল বিভাগে নতুন ২০৬ জন রোগী ভর্তি হয়েছেন, যেখানে মোট আক্রান্ত ১৭ হাজার ৭১২ জন এবং মৃত্যুর সংখ্যা ৩০। রাজশাহী বিভাগে নতুন ১৭১ জন আক্রান্তসহ মোট রোগী ১১ হাজার ৫২ জন এবং মৃত্যু ২৯ জন। রংপুর বিভাগে নতুন ৭১ জন রোগী ভর্তি হয়েছেন, সেখানে মোট আক্রান্ত ৪ হাজার ৯৮০ জন ও মৃত্যু ৮ জন। তুলনামূলক কম প্রকোপ থাকা সিলেট বিভাগে নতুন ১৩ জনসহ মোট আক্রান্ত ৯১২ জন এবং ৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৭১ জন (মৃত্যু নেই), মোট আক্রান্ত ১১,০৫২ জন এবং মোট মৃত্যু ২৯ জন।