বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ তাহসিফ সাউরি হত্যায় দিশার ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে জয় দিয়ে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মার্কিন নির্বাচনে কংগ্রসে সংখ্যাগরিষ্ঠতা খোয়ালেন ট্রাম্প, জয়ী ডেমোক্র্যাটরা দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম রেডমি ১৭ ফাইভ-জি স্মার্টফোন দেশের বাজারে আনল শাওমি বড়দিন উদযাপনে চাহিদার চেয়ে ১ কোটি টাকা বেশি দিলেন প্রধানমন্ত্রী রেকর্ড পাথর উত্তোলনে নতুন মাইলফলক স্পর্শ করলো মধ্যপাড়া খনি দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

প্রতিবেদকের নাম

ঢাকার সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, বুধবার সকালে হেমায়েতপুর এলাকার পদ্মার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ সদস্য হেমায়েতপুর-সিংগাইর সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে শ্রমিকেরা ইটপাটকেল ছুড়লে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ কাঁদানেগ্যাসের শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। সংঘর্ষ চলাকালে ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে হামলা চালান এবং অগ্নিসংযোগ করেন।

ঘটনার বিবরণ দিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, সকালে পদ্মার মোড় এলাকায় দুই দিক থেকে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক একজোট হয়ে পুলিশের ওপর চড়াও হলে পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। এ সময় আন্দোলনকারীদের হামলায় সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম গুরুতর আহত হন এবং তার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাল্টাপাল্টি ধাওয়ায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ