বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে জয় দিয়ে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মার্কিন নির্বাচনে কংগ্রসে সংখ্যাগরিষ্ঠতা খোয়ালেন ট্রাম্প, জয়ী ডেমোক্র্যাটরা দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম রেডমি ১৭ ফাইভ-জি স্মার্টফোন দেশের বাজারে আনল শাওমি বড়দিন উদযাপনে চাহিদার চেয়ে ১ কোটি টাকা বেশি দিলেন প্রধানমন্ত্রী রেকর্ড পাথর উত্তোলনে নতুন মাইলফলক স্পর্শ করলো মধ্যপাড়া খনি দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ শ্রমিক আন্দোলনে ফ্যাসিবাদের দায় সরকারের, মন্তব্য নাহিদ ইসলামের এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

রেডমি ১৭ ফাইভ-জি স্মার্টফোন দেশের বাজারে আনল শাওমি

প্রতিবেদকের নাম

দেশের প্রযুক্তিবাজারে শক্তিশালী প্রসেসর ও দীর্ঘস্থায়ী ব্যাটারির নতুন স্মার্টফোন ‘রেডমি ১৭ ফাইভ-জি’ উন্মোচন করেছে শাওমি বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই ডিভাইসে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি একই সঙ্গে একাধিক কাজ (মাল্টিটাস্কিং) নির্বিঘ্নে করার সুবিধা দেবে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং দ্রুত চার্জ নিশ্চিত করতে দেওয়া হয়েছে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি। ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি একবার চার্জে দীর্ঘসময় ব্যবহার করা সম্ভব।

ফোনটি পরিচালিত হচ্ছে শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হাইপারওএস ৩’-এ। এতে ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতা (স্টোরেজ) রয়েছে। শক্তিশালী প্রসেসরের সঙ্গে মানানসই র‍্যাম থাকায় ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে দৈনন্দিন কাজ সম্পন্ন করার পাশাপাশি চমৎকার ভিডিও দেখার অভিজ্ঞতা পাবেন। ডিসপ্লে হিসেবে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৯ ইঞ্চির একটি বড় পর্দা, যা ভালো মানের কনটেন্ট উপভোগে সাহায্য করবে। ৬.৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্ডজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়।

ছবি তোলার জন্য ফোনটির পেছনের অংশে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং সামনের অংশে সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে। বাহ্যিক সুরক্ষার দিক থেকে ফোনটিতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স প্রযুক্তি, যা ডিভাইসে সহজে দাগ পড়া কিংবা হাত থেকে পড়ে ক্ষয়ক্ষতি হওয়া থেকে সুরক্ষা দেবে। দুটি আকর্ষণীয় রঙে উন্মোচিত ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ