বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে জয় দিয়ে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মার্কিন নির্বাচনে কংগ্রসে সংখ্যাগরিষ্ঠতা খোয়ালেন ট্রাম্প, জয়ী ডেমোক্র্যাটরা দেশের বাজারে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম রেডমি ১৭ ফাইভ-জি স্মার্টফোন দেশের বাজারে আনল শাওমি বড়দিন উদযাপনে চাহিদার চেয়ে ১ কোটি টাকা বেশি দিলেন প্রধানমন্ত্রী রেকর্ড পাথর উত্তোলনে নতুন মাইলফলক স্পর্শ করলো মধ্যপাড়া খনি দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ শ্রমিক আন্দোলনে ফ্যাসিবাদের দায় সরকারের, মন্তব্য নাহিদ ইসলামের এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

বড়দিন উদযাপনে চাহিদার চেয়ে ১ কোটি টাকা বেশি দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম

আসন্ন ২৫ ডিসেম্বর ‘শুভ বড়দিন ২০২৬’ উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদানের আবেদন করা হয়েছিল। তবে আবেদনের চেয়ে ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুদান প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। এসব কার্যক্রমের জন্য ট্রাস্টের অনুকূলে ২ কোটি টাকা বিশেষ অনুদান চাওয়া হয়েছিল।

এর আগে সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো একটি সারসংক্ষেপের ভিত্তিতে প্রধানমন্ত্রী এই বিশেষ অনুদানের অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কাজের জন্য এই তহবিল ব্যবহারের পরিকল্পনা রয়েছে ট্রাস্টের।

মন্ত্রণালয়ের সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, বড়দিন উৎসবের আয়োজনে ধর্মীয় ট্রাস্টটি ২ কোটি টাকা বিশেষ অনুদানের দাবি জানিয়েছিল। প্রধানমন্ত্রীর দপ্তর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আর্থিক বরাদ্দের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকায় নির্ধারণ করে তা অনুমোদনের নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ