মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় ক্রিকেট লিগে রুদ্ধশ্বাস জয় পেল চট্টগ্রাম, খুলনার বড় জয় ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা নেত্রকোনায় সাংবাদিক নিহতের ঘটনায় তদন্তে উঠে আসছে নতুন নানা সূত্র নেত্রকোনায় মুক্তিপণ দাবির মামলায় ১৯ মামলার আসামী বদি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু, নজরে প্রতিনিধি পরিষদ ও সিনেট গাজীপুরে অস্থিরতা: ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ স্থগিত হিজাব নিয়ে বিধিনিষেধের প্রতিবাদে চাকরি ছাড়লেন দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষিকা লালবাগে প্রকাশ্যে যুবককে ধারালো অস্ত্রে আঘাত, তদন্তে পুলিশ

গাজীপুরে শ্রমিক হতাহতের খবর ভিত্তিহীন, জানালো পুলিশ

প্রতিবেদকের নাম

গাজীপুরে চলমান পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে কেউ হতাহত হয়েছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব। সোমবার রাতে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর জেলা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয়দের বিভ্রান্ত করতে একটি অশুভ চক্র এমন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। সোমবার (২ নভেম্বর) রাতে গাজীপুর জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ বিভিন্ন শিল্প এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। চলমান এই পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো দুষ্কৃতকারী যাতে সহিংসতা, ভাঙচুর কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সেজন্য পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে আইনানুগ পন্থায় দায়িত্ব পালন করছে।

পুলিশ জানায়, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এরই মধ্যে এ সংক্রান্ত মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এরপরও কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের হীন উদ্দেশ্য হাসিল এবং আন্দোলনকারীদের পুলিশের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে গুলি চালানোর বানোয়াট গল্প ছড়াচ্ছে। বাস্তবে গাজীপুরে শ্রমিকদের কোনো আন্দোলনে পুলিশ গুলি বর্ষণ করেনি এবং এতে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।

গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য শ্রমিকসহ সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। একইসঙ্গে দুষ্কৃতকারীদের উসকানিতে কোনো ধরনের জ্বালাও-পোড়াও, সহিংসতা বা ভাঙচুরে লিপ্ত না হয়ে নিজ নিজ কর্মস্থলে মনোনিবেশ করার জন্য শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটায় এমন যেকোনো প্ররোচনা থেকে সচেতন থাকারও পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ