আগামী চার দিন দেশজুড়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার তথ্যটি সম্পূর্ণ অসত্য ও গুজব বলে স্পষ্ট করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
মঙ্গলবারে (৩ নভেম্বর) দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় এ অনুরোধ করে পেট্রোবাংলা। তাহসিফ হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে দীপ।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, একটি স্বার্থান্বেষী মহল জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।
প্রকৃত পরিস্থিতির ব্যাখ্যায় সংস্থাটি জানায়, মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের মধ্যে সামিট এলএনজি টার্মিনালটিতে জরুরি মেরামতের কাজ চলছে। মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা।
এর ফলে উক্ত টার্মিনাল থেকে সাময়িকভাবে এলএনজিকে গ্যাসে রূপান্তরের (রিগ্যাসিফিকেশন) প্রক্রিয়া স্থগিত রয়েছে।
এই রক্ষণাবেক্ষণ কাজের কারণে বর্তমানে জাতীয় গ্রিডে দৈনিক ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের বিপরীতে তা কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নামতে পারে। অর্থাৎ, আগামী চার দিন দৈনিক প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সাময়িক ঘাটতি তৈরি হতে পারে।
সরবরাহ কিছুটা কমে যাওয়ার ফলে কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ সাময়িকভাবে কম থাকতে পারে। তবে কোনো অবস্থাতেই গ্যাস সরবরাহ একবারে বন্ধ হবে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।