বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের ১৩৬ মসজিদে বৃষ্টির জন্য বিশেষ নামাজের ঘোষণা দক্ষিণ বাড্ডায় নিউ বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা পোশাক শিল্পে অস্থিরতা পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী শীতকালে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবারও বিজয়ী হলেন সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর মানহীন মেডিকেল কলেজ স্থাপনে ছাড় নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন প্রযুক্তি মন্ত্রী: ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে আসতে পারে রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬৬ ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহানকে ডিবি কার্যালয়ে স্থানান্তর

নেত্রকোনায় মুক্তিপণ দাবির মামলায় ১৯ মামলার আসামী বদি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

নেত্রকোনার দুর্গাপুরে অপহরণ ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির একটি চাঞ্চল্যকর মামলায় বদিউজ্জামান ওরফে বদিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্গাপুর সদর উপজেলার মেনকীফান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্যমতে, বদিউজ্জামান দীর্ঘ দিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ অন্তত ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাত ১০টার দিকে শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি শিবগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

পথে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক মুখে কাপড় চেপে মোটরসাইকেলে তুলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে জিম্মি রেখে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে ভুক্তভোগীকে হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা। পরবর্তী সময়ে তাকে ধোবাউড়া উপজেলার রনসিংহপুর বাজার এলাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ফারুক আহমেদ গত ২৫ আগস্ট বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়। অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশি অভিযানে শফিকুল ইসলামকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা তখন তাকে ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে এই মামলায় সন্দেহভাজন হিসেবে বদিউজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ। এ ঘটনায় গত ২৫ আগস্ট শফিকুলের ভাই ফারুক আহমেদ (৪৮) বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ