মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ তিন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় ক্রিকেট লিগে রুদ্ধশ্বাস জয় পেল চট্টগ্রাম, খুলনার বড় জয় ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা নেত্রকোনায় সাংবাদিক নিহতের ঘটনায় তদন্তে উঠে আসছে নতুন নানা সূত্র নেত্রকোনায় মুক্তিপণ দাবির মামলায় ১৯ মামলার আসামী বদি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু, নজরে প্রতিনিধি পরিষদ ও সিনেট গাজীপুরে অস্থিরতা: ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ স্থগিত হিজাব নিয়ে বিধিনিষেধের প্রতিবাদে চাকরি ছাড়লেন দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষিকা লালবাগে প্রকাশ্যে যুবককে ধারালো অস্ত্রে আঘাত, তদন্তে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে

প্রতিবেদকের নাম

পোশাকশিল্পে কৃত্রিম সংকট তৈরি ও কারখানা বন্ধের জন্য উসকানি দিচ্ছে একটি মহল। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে পতিত ফ্যাসিবাদের দোসররা এই অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, গার্মেন্টস কারখানায় উৎপাদন ব্যাহত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। যারা কারখানা বন্ধের ষড়যন্ত্র করছে কিংবা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে কিছু জায়গায় যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে, তার সঙ্গে শ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার তেমন কোনো সম্পর্ক নেই। বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুষ্কৃতিকারীরা হামলার চেষ্টাও করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শ্রমিকদের সব দাবি পূরণ করা হয়েছে দাবি করে সালাহউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে গঠিত মজুরি বোর্ড ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে। শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে, যেখানে উভয় পক্ষই সন্তুষ্ট। শ্রমিকদের জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আলোচনার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো যৌক্তিক কারণ নেই। যে কারখানাগুলো ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যারা হীন স্বার্থ চরিতার্থ করতে চায়, তাদের কঠোর হাতে দমন করা হবে বলে পুনর্ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ