মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ব্যালন ডি’অরে কালো স্যুটে গোলাপি ব্রোচে নজর কাড়লেন ইয়ামাল ছাত্রদল নেতা শাকিল হত্যায় সংসদ সদস্যপুত্রের বিরুদ্ধে পুলিশের জিজ্ঞাসাবাদ টোকিওতে সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান আরও শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় অর্ণব, উপকূলের দিকে অগ্রসর হানিফসহ চারজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্বে একমত বাংলাদেশ-জাপান বিশ্ববাজারে তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১৫ ডলার বরিশালে ভাড়া বাসায় অসুস্থ মায়ের মৃত্যু, স্বজনদের নিয়ে নানা প্রশ্ন চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা দা সিলভা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: সারাহ কুক

প্রতিবেদকের নাম

ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে এবং উভয় দেশের জন্য বাস্তব ও দৃশ্যমান সুফল নিশ্চিত করতে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সারাহ কুকের মতে, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। দুই দেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্ক, প্রাণবন্ত বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করেই এই সম্পর্ক গড়ে উঠেছে। তিনি উল্লেখ করেন যে, বৃটেন ও বাংলাদেশের এই অংশীদারিত্বের পরিধি ও শক্তি প্রতিনিয়ত আরও সুদৃঢ় হচ্ছে।

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অভিবাসন সংক্রান্ত সহযোগিতা, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন যৌথ অগ্রাধিকারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করে হাইকমিশনার বলেন, শক্তিশালী এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে এবং দুই দেশের জনগণের জন্য সুফল বয়ে আনতে তিনি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ