রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বিএনপি গৃহিত কর্মসুচি বাস্তবায়নের মাধ্যমে মতুয়া সম্প্রদয়কে সমাজের মূলধারায় অন্তভু্ক্ত করা হবে- সংস্কৃতি মন্ত্রী

মাগুরা প্রতিনিধি ঃ

বিশালাকায় ডাংকা-ঢাক ঢোল কাশী বাঁশিসহ নানা রকম দেশীয় বাদ্যের তালে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শনিবার সন্ধায় মাগুরায় অনুষ্ঠিত হলো মতুয়া মহাসম্মেলন। শনিবার বিকালে শহরের বাটিকাডাঙ্গা এলাকায় শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতুয়া সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, শ্রীধাম ওড়াকান্দির মহামতুআচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, মতুয়া মাতা সুবর্ণা শিকদার ঠাকুর এমপি, নিপুন রায় চৌধুরী এমপি, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ সহ অতিথিবৃন্দ। চারণ কবি শ্রী গোরাচাঁদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সনাতনী নারী পুরুষ নির্বিশেষে বিশালাকার ঢাক ঢোল আর দেশীয় বাদ্যে মুখরিত ছিল মাগুরা শহরের বাটিকাডাঙা শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গন।

জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা দেড় শতাধিক মতুয়া সংগঠনের হাজার হাজার সদস্যরা যেন হরিচাঁদ গুরুচাঁদ প্রেমে জয় হরিবোল ধ্বনিতে মেতে উঠেছিল। নানা রকম অঙ্গভঙ্গিতে ডাংকার বাজনায় তৈরি হয় এক অন্যরকম ধর্মীয় পরিবেশ। এমন পরিবেশে মতুয়া মহাসম্মেলনে আসতে পেরে আনন্দ প্রকাশ করলেন ভক্তরা।সুবর্ণা ঠাকুর এমপি বলেন, পিছিয়ে পড়া মতুয়া সম্প্রদায়ের মানুষদের শিক্ষা ও সংস্কৃতিতে উন্নয়নের মাধ্যমে সমাজের মূলধারায় আসতে হবে। অন্যদিকে বিএনপিকে উদ্দেশ্য করে নিপুন রায় চৌধুরী এমপি বলেন হিন্দু সমাজকে যাঁরা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছিল তাঁদের জনগন প্রত্যাখ্যান করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী এমপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের আওয়ামীলীগ চলে গেলে দশলক্ষ মানুষ মারা যাবে এমন বক্তব্যের সমালোচনা করে বলেন, ৫ই আগষ্টের পরে বিএনপি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে সারা দেশে কোন প্রকার প্রতিহিংসা বা অরাজকতা করতে দেওয়া হয়নি। বিএনপি ঘোষিত রংধনু সমাজ গঠনে এ ধরনের সনাতনী মতুয়া সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে এমনটি আশা করেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ