রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের ঘটনায় দুই শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার লংমার্চ জ্বালানির অপচয় ও জনদুর্ভোগ বাড়াবে: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয় দফা দাবিতে আজ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় জোট দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ৯৯১, নতুন আক্রান্ত ৯১৭ শিশু চট্টগ্রামে চুরির অভিযোগে দুই তরুণের চুল কেটে প্রকাশ্যে ঘোরানোর ঘটনায় মামলা বিশ্ব মানচিত্রে বড় পরিবর্তন: মারকেটর প্রজেকশন বদলে ইকুয়াল আর্থ ব্যবহারের উদ্যোগ জাতিসংঘের নেপালের সুড়ঙ্গে ১০ দিন আটকে থাকার পর চীনা নাগরিক জীবিত উদ্ধার জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় নয়, দাবি জামায়াত আমিরের জাতিসংঘের অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলিউডের পর্দার আড়ালে কোটি টাকার অদৃশ্য যুদ্ধ: তারকাদের ভাবমূর্তি নষ্টের নেপথ্যে কী?

বুকে শূন্যতা নিয়ে দেশ ছাড়লেন আফগান নির্মাতা

প্রতিবেদকের নাম


বিনোদন ডেস্ক : তালেবানের তাণ্ডবে বাধ্য হয়েই দেশ ছাড়লেন আফগানিস্তানের নারী নির্মাতা রোয়া হায়দরি। চোখের জলে নিজের জন্মভূমিকে বিদায় জানান এ নির্মাতা।
তবে দেশ ত্যাগের সময় আবারও ফিরে আসার আশ্বাসও দিয়েছেন তিনি।

তালেবানরা দুই দশক পর আফগানিস্তান দখল নেওয়ার পর দেশটির হাজার হাজার নাগরিক দেশ ছাড়ছেন। প্রতিদিন কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ছেড়ে যাচ্ছেন নিজের দেশ। এই পরিস্থিতিতে দেশ ত্যাগ করলেন রোয়া হায়দরি।

দেশ ত্যাগের আগে টুইটারে একটি ছবি পোস্ট করেন রোয়া হায়দরি।

যেখানে দেখা যায়, হাঁটু ভাঁজ করে বসে রয়েছেন ওই নির্মাতা। তার মুখ কালো মাস্কে ঢাকা। বাইরের দিকে হতাশাগ্রস্তভাবে তাকিয়ে রয়েছেন, তার দু’চোখজুড়ে শুধুই শূন্যতা আর বাঁচার প্রত্যাশা।

ছবির ক্যাপশনে রোয়া হায়দরি উল্লেখ করেছেন, ‘নিজের কথা বলার অধিকার ধরে রাখতে আমাকে দেশ ছাড়তে হচ্ছে। জন্মভূমিকে ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। আবার শূন্য থেকে শুরু করতে হবে। নিজের মৃত আত্মা আর ক্যামেরাটা সঙ্গে নিয়ে সাগর পাড়ে যাচ্ছি। বুকে প্রবল কষ্ট নিয়ে বলছি, বিদায় মাতৃভূমি, আবার দেখা হবে। ’

এর আগে প্রাণ বাঁচাতে কাবুলের রাস্তায় দৌড়াতে দেখা গিয়েছিলো আরেক আফগান নির্মাতা সাহরা করিমিকে। তিনিও দেশটি ছেড়েছেন। এছাড়াও আফগানিস্তানের অনেকই তারকা এরইমধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ