শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতি‌বেদক ঃ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ জুন পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ হয়েছে ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার। এই পদ্ধতিতেই সাধারণত নিট রিজার্ভের হিসাব নির্ধারণ করা হয়।

এর আগে, ১৫ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৬৩০ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। সে সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৮০ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

এক দিনের ব্যবধানে গ্রস ও বিপিএম-৬ উভয় ধরনের রিজার্ভেই বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ