বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু পরিবেশ সংরক্ষণে কাপ্তাই জোনের বিশেষ উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পর্তুগালকে হতাশার সাগরে ভাসিয়ে ইতিহাস গড়ল কঙ্গো মোরেলগঞ্জে নির্বাহী অফিসারের সাথে মা সংসদের সভা অনুষ্ঠিত মার্কিন অবরোধ ভেঙে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ১১ জাহাজ

ভোগান্তি এড়াতে সিরাজগঞ্জে মহাসড়কে দায়িত্বে থাকবে ৬’শ পুলিশ : পুলিশ সুপার

প্রতিবেদকের নাম

 

মোঃ মাহবুবুল আলম খানঃ

পবিত্র ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের মহাসড়কে আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রনে প্রায় ৬’শ পুলিশ দায়িত্ব পালন করবে। সেইসাথে যানজট ও দূর্ঘটনা এড়াতে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এর যেকোন এলাকায় পুলিশের এ দায়িত্ব পালনে অবহেলা বরদাস্ত করা হবে না। বৃহস্প্রতিবার বিকেলে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম আলোকিত বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যেই মহাসড়কে যানজট এড়াতে নলকা দ্বিতীয় সেতু খুলে দেয়া হয়েছে। এ সেতু খুলে দেয়ার জন্য এরআগে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এ আলোচনার এক সিদ্ধান্তে ঈদযাত্রায় মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রস্তুতি নেয়া হয়। বিশেষ করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও যানজট এড়াতে জেলার মহাসড়ককে ৪ সেক্টরে ভাগ করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে পাঁচলিয়া বাজার পর্যন্ত ১, পাঁচলিয়া বাজার থেকে চান্দাইকোনা পর্যন্ত ২, হাটিকুমরুল থেকে কাছিহাটা টোল প্লাজা পর্যন্ত ৩ ও হাটিকুমরুল থেকে বাঘাবাড়ি পর্যন্ত ৪ নং সেক্টর করা হয়েছে। এসব সেক্টরে ৫৭২ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে এবং জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও দায়িত্ব পালন করবে। এছাড়া ৩টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
এ টিমও মহাসড়কে যেকোন স্থানে দূর্ঘটনা কবলিত এলাকায় কাজ করবে এবং পুলিশের অপর এক বিশেষ টিম মটোর সাইকেলযোগে মহাসড়কে টহল দিবে। এসব দায়িত্ব পালনে অবহেলা বরদাস্ত করা হবে না। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এজন্য ইতিমধ্যেই মহাসড়কে দায়িত্ব পালনে পুলিশের ডিউটি সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ