বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আইন: অনলাইন জুয়া-বেটিংয়ে ১০ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা ঝিনাইদহে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এলপিজির নতুন দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫২৮ টাকা ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, থানায় ঘাতকের আত্মসমর্পণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’ খুলনার তেরখাদায় ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহকরা গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন হোমনয় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ অনুষ্ঠানমালার উদ্বোধন আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, থানায় ঘাতকের আত্মসমর্পণ

ভোলা প্রতিনিধি ঃ

ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দলবদ্ধ হামলায় ইব্রাহিম খলিল নয়ন (২৪) নামের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর থানায় আত্মসমর্পণ করল হত্যার নেতৃত্ব দেওয়া খুনি আব্দুল্লাহ আল মানিক (১৭)। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১ টায় লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডের সেলিম চেয়ারম্যানের বাসার সামনে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে। নিহত নয়ন ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সামান্য একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল নয়ন ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যান নয়ন। এ সময় নয়নকে বাঁচাতে গিয়ে আরও দুইজন গুরুতর জখম হন। আহতরা হলেন-পৌরসভার বাসিন্দা মো. আলী জিন্নাহর ছেলে আরমান এবং আবুল কালাম আজাদের ছেলে আশরাফ। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ করেন। এ ঘটনায় ওই এলাকার জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

এদিকে নয়নের বন্ধুরা খবর পেয়ে লালমোহন থানা গেটের সামনে অপরাধীর দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় ঘন্টাব্যাপি সকল ধরনের জান চলাচল বন্ধ থাকে। রাস্তা অবরোধের খবর শুনে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ ঘটনাস্থলে এসে বিক্ষোভ কারীদেরকে ঘটনার দ্রুত বিচারের আশ্বাস দিলে বিক্ষোভ কারীরা রাস্তা থেকে চলে যান।

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডে দুপুর ১টায় ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বালির মাঠে একটি মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থলে মূল অভিযুক্ত মানিকের ছুরিকাঘাতে একজন নিহত হয় ও দুইজন আহত হয়। মূল আসামী আমাদের হেফাজতে আছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ