বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শপিংমল-দোকান খোলা রাখার নতুন সময় নির্ধারণ কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা, হস্তান্তর প্রক্রিয়া চলছে ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম আরটিভি’তে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’ বিরামপুরে পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত মোরেলগঞ্জে ২৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত খুলনায় ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার প্রদান

মাগুরায় বিশ্বকাপ উন্মাদনা সাড়ে সাত কিলোমিটার জার্মানির পতাকা প্রদর্শন

প্রতিবেদকের নাম

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের আমজাদ হোসেন বিশ্বের দীর্ঘতম জার্মানির পতাকা বানিয়ে প্রদর্শন করে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছেন।

মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল মাঠে বিশাল এলাকাজুড়ে এই পতাকা প্রদর্শন করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে জার্মানী ফুটবল দলের ভক্তরা তার এ প্রদর্শনী দেখতে আসেন। প্রতি বিশ্বকাপেই তাঁর বানানো পতাকার দৈর্ঘ্য বাড়ে।২০০৬ সালে প্রথমে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের জার্মানির পতাকা তৈরি করেন তিনি। ২০১০ সালের বিশ্বকাপের সময় পতাকা হয় আড়াই কিলোমিটার দীর্ঘ। ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার। ২০১৮ সালে পতাকার দৈর্ঘ্য ছিল সাড়ে পাঁচ কিলোমিটার। এবারের বিশ্বকাপ উপলক্ষে আমজাদ হোসেন তৈরি করছেন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা।

২০১৪ সালে এই অসামান্য সমর্থনের জন্য তৎকালীন জার্মান রাষ্ট্রদূত মাগুরায় আমজাদ হোসেনের বাড়িতে যান। সে সময় তাকে জার্মান দূতাবাসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এবং জার্মান ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করা হয়।

একসময় পরিবারের সবাই পতাকা তৈরির তার বিপক্ষে ছিল। কিন্তু আমি সে তার নিজের ইচ্ছা শক্তির কাছে পরাজিৎ হয়নি। তিনি তার নিজের ৩০ শতক জমি বিক্রি করে এ পতাকা তৈরি করেছেন।

কিন্তু প্রতি বিশ্বকাপের সময় এত টাকা খরচ করে জার্মানির পতাকা তৈরির কারণ জানতে চাইলে আমজাদ বলেন, ২০০৫ সালের দিকে কঠিন পীড়ায় আক্রান্ত হন তিনি। বিভিন্ন ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছিল না। তখন মাগুরা শহরের একজন চিকিৎসকের পরামর্শে জার্মানির তৈরি হোমিও ওষুধ সেবন করে আরোগ্য লাভ করেন। এর পর থেকেই জার্মানির প্রতি তাঁর ভালোবাসা। ২০০৬ সালে জার্মানিতে বিশ্বকাপ ফুটবলের আসর বসে। তখন তিনি মনে মনে ঠিক করেন, জার্মানির ওষুধ সেবন করে যেহেতু ভালো হয়েছেন, তাই দেশটিকে একটা উপহার দেবেন। তখন প্রায় ৩৫০ গজ লম্বা জার্মানির পতাকা তৈরি করেন তিনি।

আমজাদ আরো বলেন,জার্মানির তৈরি একটি হোমিও ওষুধ খেয়ে নিজের দুরারোগ্য ব্যাধি সেরে যাওয়ার পর থেকেই তিনি জার্মানি ফুটবল দলের অন্ধ ভক্তে পরিণত হন। নিজের জমানো টাকা ও বাড়ির জমি বিক্রি করে তিনি পতাকাটির দৈর্ঘ্য ৭.৫ কিলোমিটারে উন্নীত করেন। ভালোবাসা থেকেই এগুলো করেছি। আর এটার জন্য কারও কাছে সাহায্যও চাইনি। এবার এই পতাকা জার্মানির জাদুঘরে সংরক্ষনের জন্য উপহার দেওয়ার কথা জানান জার্মান ফুটবল দলের অন্ধ এ ভক্ত।

ব্যক্তি চাহিদা নয়, জার্মানী দেশকে ভালোবেসে দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভালোবাসার নিদারুন উদাহরন দিয়েছেন মাগুরার দরিদ্র কৃষক আমজাদ। তার এ ভালোবাসা দেখে মুগ্ধ মাগুরার ফুটবল প্রেমিরা।তার এ পতাকা প্রদর্শনের সময় মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, বিএনপি নেতা কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ