শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে হিজাব পরে বাড়িতে ঢুকে সম্পদ সংক্রান্ত ঘটনায় করতে গিয়ে আটক যুবক বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার পদে নিয়োগ: আবেদনের সময় বাড়ল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে চূড়ান্ত গণনা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবির রিজভী বাংলাদেশের রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ও সুযোগ-সুবিধা: এক নজরে বিস্তারিত রাষ্ট্রপতি নির্বাচন: গণতন্ত্র নিয়ন্ত্রিত বলে মন্তব্য অলি আহমদের দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আয়কর রিটার্ন দাখিল: কোন সাতটি খাতের আয় রিটার্নে উল্লেখ করা জরুরি? দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক আহত

যশোর প্রতিনিধি:

যশোর শহরে মোটরসাইকেলের ধাক্কায় মীর মোর সরকার (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মীর মোর সরকার যশোর সদর উপজেলার (ক্যান্টনমেন্ট) ফরিদপুর এলাকার ভজন সরকারের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টার দিকে মীর মোর সরকার রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ফয়জুল্লাহ (২৬)ও আহত হন।

তিনি মাগুরা সদর উপজেলার মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা।ঘটনার পর যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটে মীর মোর সরকার মারা যান।হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছে। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালকও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ