শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

প্রতিবেদকের নাম

নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছে। তারা ড. ইউনূসকে উদ্দেশ্য করে ‘ইউ আর এ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন। এছাড়াও বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করেন। ড. ইউনূস পরবর্তীতে তার সহযোগীর সহায়তায় সেখান থেকে সরে যান। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন।

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে ড. ইউনূস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেওয়ার কারণেই তাকে লক্ষ্য করে এমন হেনস্তার চেষ্টা চালানো হয়েছে। সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা থাকতে পারে, যা তিনি নিজেও গ্রহণ করেন। কিন্তু বিমানবন্দরে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব নেয়াই তার বিরুদ্ধে হেনস্তার চেষ্টার কারণ বলে মনে করা হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংহতি প্রকাশ করা একজন অভিনেত্রী এবং সরকারের এক প্রতিমন্ত্রীর ওপরও একই ধরনের আচরণের চেষ্টা করা হয়েছিল বলে জানান উপদেষ্টা। ডা. জাহেদ উর রহমান স্পষ্ট করে বলেন, সরকার এসব বিচ্ছিন্ন ঘটনাকে আওয়ামী লীগের পরিচালিত সন্ত্রাস হিসেবেই বিবেচনা করছে এবং এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ