শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সরাইল থানায় ওসি ও রুমিন ফারহানার উত্তপ্ত বাক্যবিনিময় মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ নতুন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় আঘাতের হুমকি ১৯৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করল এনসিপি নতুন হামলা হলে মধ্যপ্রাচ্যের তেল ও এআই অবকাঠামো ধ্বংসের ১৪ বছর বয়সে বুর্জ খলিফায় এআই স্টার্টআপের মালিক জয়নাম রিয়াদের দিকে ধেয়ে আসা হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি সৌদিতে নিরাপত্তাঝুঁকি: ঢাকা থেকে দাম্মাম-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ ও বিএনপি নেতা নিহত দাম্মাম বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত, নিহত ৪

১৯৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করল এনসিপি

প্রতিবেদকের নাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির নাম ও বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকা প্রকাশ করা হয়।

নতুন এই কমিটিতে মো. নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মনোনীত করা হয়েছে। দলের ১৬ সদস্যের নীতিনির্ধারণী রাজনৈতিক পর্ষদে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও নাসীরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম অন্তর্ভুক্ত রয়েছেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক পদের দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ কে ফ্লোরা। অন্যদিকে যুগ্ম সদস্যসচিবদের তালিকায় স্থান পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, এসএম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

সাংগঠনিক কাঠামো তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করার উদ্দেশ্যে এই রদবদল আনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এর বাইরেও আন্তর্জাতিক, দপ্তর, আইন, প্রচার, শিক্ষা, নারী বিষয়ক, কর্মপরিকল্পনা, পরিবেশ ও জলবায়ু, মুক্তিযুদ্ধ, গণমাধ্যম, ধর্ম, সংস্কৃতি, শ্রম, তথ্যপ্রযুক্তি, মানবাধিকার, সমাজকল্যাণ, তথ্য ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থ, শিল্প ও বাণিজ্য, ক্রীড়া, জুলাই গণঅভ্যুত্থান, ত্রাণ ও দুর্যোগ এবং যুব ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদকীয় পদগুলোতে বিভিন্ন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ১৯ জন সহ-সম্পাদক ও ৫৮ জন সাধারণ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা উত্তর অংশে সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম দক্ষিণ অংশে এ এস এম সুজাউদ্দীন, চট্টগ্রাম উত্তর অংশে নাভিদ নওরোজ শাহ এবং রাজশাহী বিভাগে ইমরান ইমনের নাম ঘোষণা করা হয়েছে। দলের নেতৃবৃন্দ জানান, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই সাংগঠনিক পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হয়েছিল। আগামী বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন এবং দলের প্রথম জাতীয় কাউন্সিল সামনে রেখে তৃণমূলের সঙ্গে সমন্বয় ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই পুনর্গঠন সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ