শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় আঘাতের হুমকি ১৯৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করল এনসিপি নতুন হামলা হলে মধ্যপ্রাচ্যের তেল ও এআই অবকাঠামো ধ্বংসের ১৪ বছর বয়সে বুর্জ খলিফায় এআই স্টার্টআপের মালিক জয়নাম রিয়াদের দিকে ধেয়ে আসা হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি সৌদিতে নিরাপত্তাঝুঁকি: ঢাকা থেকে দাম্মাম-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ ও বিএনপি নেতা নিহত দাম্মাম বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত, নিহত ৪ সাজেক থেকে নিরাপদে ফিরলেন প্রায় তিন হাজার পর্যটক সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ২, আহত দুই বাংলাদেশি

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ ও বিএনপি নেতা নিহত

প্রতিবেদকের নাম

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের এক এসআই এবং স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া এলাকায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যান নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।

নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। মাদক সংক্রান্ত একটি ঘটনায় স্থানীয় লোকজন আটকের খবর শুনে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। অপর নিহত ব্যক্তি হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, ঘটনার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। পুলিশের দাবি, ধাক্কা দেওয়ার পর কাভার্ডভ্যানের সঙ্গে আটকে থাকা এসআই মিজানুর রহমানকে চালক প্রায় আধা কিলোমিটার পথ টেনে নিয়ে যায়। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে চালক ঘোড়াশালের দিকে পালিয়ে যায়।

স্থানীয় এক রিকশাচালক ও এক পথচারী আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়। পিএসআই জাবেদ ওমর বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত কাভার্ডভ্যান চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বা কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ