বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সুদানের গৃহযুদ্ধে সংকট, ৬০০ মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সৎকার আওয়ামী লীগ ও ‘গুপ্ত’ দল মিলে চক্রান্ত করছে: রিজভী স্বায়ত্তশাসন হারিয়ে অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন নির্বাচনের পর ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, নিরাপদে সরলেন পর্যটকরা ঢাকার বাস টার্মিনাল স্থানান্তর: সুরাহা নাকি নতুন সংকট? মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে পরিবেশ না থাকায় নিকৃষ্টরা এমপি-মন্ত্রী হচ্ছেন: স্পিকার মাধবদীতে ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ পাঁচ শ্রমিক সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি: বিপাকে পর্যটকবাহী গাড়িবহর

আওয়ামী লীগ ও ‘গুপ্ত’ দল মিলে চক্রান্ত করছে: রিজভী

প্রতিবেদকের নাম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ বর্তমানে যৌথভাবে চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করেন, পরাজিত এই রাজনৈতিক শক্তির আচার-আচরণ ও কথাবার্তার মধ্যে গভীর মিল রয়েছে। মূলত জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির গোপন সম্পর্ক রয়েছে বলে দলটি যে প্রচারণা চালাচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষ্যমতে, আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল এবং তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল হাত মিলিয়েছে, যাদের উদ্দেশ্য ও কর্মকাণ্ড একই রকম।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, বর্তমান সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। সরকার সফলতার সঙ্গেই এই ধর্মীয় উৎসব সম্পন্ন করতে পেরেছে বলে তিনি উল্লেখ করেন।

পাশাপাশি চিকিৎসাসেবা নিয়ে কথা বলতে গিয়ে রিজভী জানান, দেশের কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, সে বিষয়ে সরকার সর্বোচ্চ তৎপর রয়েছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সিটি করপোরেশনের এই লিফলেট বিতরণ কর্মসূচিটি পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ