বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

মামলা করে আমাকে জেলে পাঠান: নাহিদকে ইশরাক হোসেন

প্রতিবেদকের নাম

সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ জানিয়ে তার বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ইশরাক হোসেন বলেন, নাহিদ ইসলাম চাইলে তার বিরুদ্ধে কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধের মামলা করে দিতে পারেন। তিনি নিজেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জেল খাটতে প্রস্তুত আছেন বলেও মন্তব্য করেন। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন জানান, সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম মাদক নির্মূলের বদলে ১০০ শতাংশ সময় তার বিরুদ্ধে অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাষন প্রতিষ্ঠা পাবে ইতাদি। আগে মাদকের ইস্যুটা এড্রেস করলে ভালো হত না।

নাহিদকে নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করে লেখেন, তার কাছে অনেক নতুন প্রত্যাশা ছিল, কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে তিনি হতাশ। ইশরাক আরও উল্লেখ করেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মাধ্যমে কোনো নতুন পরিবর্তন বা বন্দোবস্ত আশা করা যায় না। মাদক নির্মূল করতে গিয়ে আইনপ্রণেতা হিসেবে পুলিশ নিয়ে অভিযান চালিয়েও তাকে ফৌজদারি মামলার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর। তিনি লিখেন, ‘নাম বললাম না, তবে আরেকটি ছেলে যার থেকে মানসিক সমস্যা ছাড়া কিছুই আশা করিনি, কোথা থেকে নম্বর নিয়ে ফোন করে বললো, ভাই এরপর গেলে আমাকে নিয়েন, এই মাদক আমাদের ধ্বংস করে যাচ্ছে।’।

একই পোস্টে তিনি আরও জানান, অন্য এক ব্যক্তি ফোন করে তাকে মাদক নির্মূলের বিষয়ে পরামর্শ দিয়েছেন। ইশরাক হোসেন ক্ষোভ প্রকাশ করে লেখেন, এই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নেই এবং এদের দ্বারা কোনো বাস্তব পরিবর্তন আসবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এখন অন্য উপায়ে প্রতিকারের সময় এসেছে। ‘যেমন কুকুর তেমন মুগুর’ উল্লেখ করে তিনি বলেন, বড় ডিলার ও বিক্রেতারা সাবধান। উল্লেখ্য, সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ