বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ফেডারেশন কাপে পয়েন্ট হারালো মোহামেডান, জয়ের ধারায় কিংস

প্রতিবেদকের নাম

ফেডারেশন কাপ ফুটবলে হোঁচট খেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পিডব্লিউডির বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সাদা-কালোদের। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ে। ৬১তম মিনিটে ফয়সাল আহমেদের বাড়ানো পাস থেকে দুর্দান্ত গোল করে মোহামেডানকে এগিয়ে নেন সুলেমান দিয়াবাতে। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। ৭৬তম মিনিটে পিডব্লিউডির ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ইয়োহান মাবিদা চোখধাঁধানো এক বাইসাইকেল কিকে গোল করে দলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত কোনো পক্ষই আর জয়সূচক গোল করতে না পারায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে তারা গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে। ​সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে গিয়েও জয়ের দেখা পেল না মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড ইয়োহান মাবিদার দৃষ্টিনন্দন ওভারহেড কিকে সেই লিড ভেস্তে গেছে।

দিনের অন্য ম্যাচে সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বসুন্ধরা কিংস। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে তারা। ফেডারেশন কাপের একই দিনের আরেকটি ম্যাচে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্স মুখোমুখি হয়েছিল, যা ২-২ গোলে ড্র হয়েছে। এর মধ্য দিয়ে বি গ্রুপের লড়াই জমে উঠেছে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে তারা। দিনের অপর ম্যাচে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্সের মধ্যকার খেলাটি ২-২ গোলে ড্র হয়েছে।​।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ