শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

রাজশাহীতে প্রোটিন সবার অধিকার সুস্থ্ জীবনের অঙ্গীকার এই স্লোগানে সচেতনতায় সাইকেল র‌্যালি

প্রতিবেদকের নাম

নিজস্ব প্রতিবেদকঃ

প্রোটিন সবার অধিকার, সুস্থ্ জীবনের অঙ্গীকার এই স্লোগানে রাজশাহী মহানগরীতে একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় নগর ভবনের সামনে বেলুন উড়িয়ে র‌্যালিটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, প্রোটিন বিষয়ে জনমনে নানান ভুল ধারণা ও কুসংস্কার রয়েছে। এগুলো দূর করতে যুব সমাজকে কাজে লাগাতে হবে। ইউ.এস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) এবং রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এ র‌্যালিটির আয়োজন করে।

রাজশাহীর সিটি মেয়র বলেন, সরকারের ইতিবাচক পদক্ষেপের কারণে বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে বাংলাদেশ পুষ্টি সূচকে উন্নতি লাভ করেছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘খাদ্য নিরাপত্তা’র পাশাপাশি ‘পুষ্টি নিরাপত্তা’র উপর জোর দিয়েছেন- কারণ উন্নত দেশ গড়তে হলে স্বাস্থ্যবান ও মেধাবি জাতি গঠনের কোন বিকল্প নেই।

বিপিআইসিসি’র সভাপতি মসিউর রহমান বলেন, বাংলাদেশের মানুষ প্রয়োজনের তুলনায় অনেক কম প্রাণিজ আমিষ গ্রহণ করে। শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে হলে ডিম, দুধ, মাংস ইত্যাদি পুষ্টিকর খাদ্য গ্রহণের পরিমান দ্বিগুন করতে হবে।

সাইকেল র‌্যালিটি নগরভবনের সামনে থেকে শুরু হয়ে লক্ষীপুর, সিএন্ডবি, সাহেব বাজার হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে। প্রায় ১০০ এর অধিক সাইকেল আরোহী র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিতে জিরো পয়েন্ট সিক্স গ্রাভিটি রাইডার্স, ইনসেন রাইডার্সসহ বিভিন্ন রাইডার্স গ্রুপ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ