বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি পুলিশের ৬৭ জন পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা

রায়গঞ্জে আঞ্চলিক সড়কে অটো ইজিবাইক ও ট্রাকের মুখামুখি সংঘর্ষে নিহত ২

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খান (মুরাদ)ঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুরাতন বগুড়া সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের রায়গঞ্জ উপজেলার হাসিল রুঘুনাথপুর নামক স্থানে যাত্রী বাহী অটো ইজিবাইক ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে ইজিবাইকের চালক মানিক হালদার সহ ২ জন নিহত হয়েছে। ইজিবাইকে থাকা অপর ২ যাত্রী গুরুত্বর আহত হয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুলন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। প্রত্যেক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৭ টার দিকে ঘটনাস্থলে সিরাজগঞ্জ গ্রামী অটো ইজিবাইক ও বগুড়া গ্রামী সিমেন্ট বোঝাই ট্রাকের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। নিহতরা হলো সিরাজগঞ্জের ছোনকা ইউনিয়নের নওদা শালুয়া গ্রামের গোবিন্দ নাথ হালদারের ছেলে মানিক হালদার (৫৫) ও টাঙ্গাইল সদরের নব কিশোর সরকারের ছেলে দেনেশ কিশোর সরকার (৫০)। ঘটনান সত্যতা স্বীকার করে রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটো ইজিবাইক ও ট্রাকের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আর দুর্ঘটনা কবলিত দুইটি যানবাহন থানায় আটক রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ