সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

রায়গঞ্জে গরু চুরি

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খান মুরাদঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা গ্রামে গরু চুরি হয়েছে। তথ্য সুত্রে জানা যায়, ইং ০৮/০২/২০২২ তারিখ রাত অনুমান ১১.০০ টার সময় বিজয় কুমার সাহার পরিবারের লোকজন তাদের গোয়াল ঘরে চারটি গরু প্রতিদিনের ন্যায় দেখে নিজ নিজ ঘরে ঘুমাইয়া পড়েন। পরবর্তীতে ইং ০৯/০২/২০২২ তারিখ ভোর রাত অনুমান ০৫.০০ টার সময় বিজয় কুমার সাহার ছেলে বিকাশ কুমার সাহা তাহাদের গোয়াল ঘরের দরজা খোলা দেখতে পান এবং গোয়াল ঘরে চারটি গরু নাই। খোঁজ করেও গরু চারটির সন্ধান পাওয়া যায় নাই। খোঁজ সন্ধান অব্যাহত আছে। এ ব্যাপারে থানায় যোগাযোগ করা হইলে থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায় নাই। বাদীর অভিযোগ পাওয়া গেলে বাদীকে আইনগত ভাবে সহযোগিতা প্রদান করা হবে। সংশ্লিষ্ট বিট কর্মকর্তা এসআই/ সমর চন্দ্র আচার্য জানান- চান্দাইকোনা বিট এলাকায় তার ডিউটি। তিনি বিটের সর্বত্র সর্বদা পুলিশি নজরদারীতে রাখেন। বিজয় কুমার সাহার বাড়ি রোড সংলগ্ন হওয়ায় অজ্ঞাত চোর বা চোরেরা খুব সহজেই এ কাজটি করতে পেরেছে। তবে কোন অভিযোগ এখনো পাওয়া যায় নাই। বিকাশ কুমার সাহা জানান, বাড়িতে তেমন লোকজন ছিল না এবং তিনিও শারিরীক ভাবে অসুস্থ থাকায় বিষয়টি বুঝতে পারেন নাই। এই ঘটনায় বিকাশ কুমার সাহার আনুমানিক ৬/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ