শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

র‍্যাব ১২ ‘র অভিযানে সিরাজগঞ্জে হেরোইন সহ এক শীর্ষ মাদক ব‍্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খানঃ

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের তাড়াশে ২০ লক্ষ টাকার হেরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গত (২২ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা ০৫:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ৫ নং নওগাঁ ইউনিয়নের মহিষলুটি বাজারে রাজশাহী-ঢাকাগামী হাইওয়ের রোডের উত্তর পার্শ্বে এসএস ফল ভান্ডারের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০৬(দুইশত ছয়) গ্রাম হেরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার সঙ্গে থেকে ১ টি ট্রাক যাহার রেজিঃ নং ঢাকা মেট্রোঃ-ট-২২-২২৩২, মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ ২,০০০/-(দুই হাজার) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আব্দুস সালাম (৩২), পিতা-নইম উদ্দিন, সাং- রেহায়চর আদর্শপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাপাইনবাবগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ৭(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন, তিনি আরও বলেন

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ