বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শপিংমল-দোকান খোলা রাখার নতুন সময় নির্ধারণ কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা, হস্তান্তর প্রক্রিয়া চলছে ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম আরটিভি’তে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’ বিরামপুরে পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত মোরেলগঞ্জে ২৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত খুলনায় ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার প্রদান

শপিংমল-দোকান খোলা রাখার নতুন সময় নির্ধারণ

প্রতিবেদকের নাম

নিজস্ব প্রতি‌বেদক

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত  শপিংমল ও দোকানপাট খোলা থাকবে।

বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন, আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।

এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ