শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

শাহজাদপুরে আদালত প্রাঙ্গনে আসামীকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খান

শাহজাদপুরে আদালতে আত্মসমর্পণ করতে যাওয়া আসামী পৌর কাউন্সিলরকে হত্যার উদ্দেশ্যে আদালত প্রাঙ্গনেই হামলা করা হয়েছে। হামলাকারীদের ধরে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ তাদের ছেরে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
একটি হত্যা মামলার আসামী পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পিযুস মঙ্গলবার সকালে আত্মসমর্পণ করার জন্য শাহজাদপুর উপজেলা আদালত প্রাঙ্গনে প্রবেশ করলে এসময় তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে তার উপর হামলা করে কয়েকজন দুষ্কৃতকারী। এসময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে কাউন্সিলরকে রক্ষা করে। এসময় দুষ্কৃতকারীদের ধরে কোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হলেও কোর্ট পুলিশ তাদের ছেরে দেয় বলে জানায়, হামলার স্বীকার হওয়া কাউন্সিলর পিযুসের ছোট ভাই মোঃ অরূপ।
এব্যাপারে, কোর্ট ইন্সপেক্টর আসলাম হোসেন ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন, কোর্ট চত্ত্বরে নিরাপত্তায় পর্যাপ্ত জনবল কম থাকায় এমন হয়ে থাকতে পারে। কোর্ট চত্ত্বরে নিরাপত্তার জনবল বাড়াতে হবে। তবে, হামলাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার পর পুলিশ তাদের ছেরে দিয়েছে এমন তথ্য আমার জানা নেই।
এবিষয়ে, শাহজাদপুর উপজেলা চৌকি আদালত আইনজীবী বার সমিতির সভাপতি ফজলুল হক বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন৷ সেইসাথে কোর্ট চত্ত্বরে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ