মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শ্রীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

প্রতিবেদকের নাম

মজুরি বাড়ানোর দাবিতে রোববার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় প্রায় ৪৫ মিনিট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, হ্যামস গার্মেন্টস, আমান কটন এবং ড্যানিমেক গার্মেন্টসসহ বিভিন্ন কারখানার কর্মীরা সকালে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ তৈরির চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন করা হয়। তারা মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা একপর্যায়ে মহাসড়ক ছেড়ে আনসার রোডের দিকে এগিয়ে গিয়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন এবং পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন। আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে তাদের সরিয়ে দিলে বেলা ১২টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ