সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনে গুরুত্ব দিচ্ছে সরকার জনপ্রতি ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: জাতীয় সংসদে অর্থমন্ত্রী ফেনীতে পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি: তিন যুবক কারাগারে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার, ডিসিসিআইয়ের নতুন সূচক প্রকাশ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৩তম মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সংস্কার ও অপপ্রচার রোধের আহ্বান ওলামা পরিষদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা, সতর্ক অবস্থানে প্রসিকিউশন লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধ পরিস্থিতি ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে নতুন উদ্বেগ

সঙ্গীত শিল্পী উপমার জন্মদিন আজ

প্রতিবেদকের নাম

বি‌নোদন ডেস্কঃ
এসম‌য়ের আ‌লো‌চিত সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমার আজ শুভ জন্মদিন । ‌তি‌নি বর্তমান সময় বাংলা‌দে‌শের বাই‌রে আ‌ছেন। তার জন্ম‌দি‌নে তা‌কে শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন।

দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমা জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।

তরুণ প্রজন্মের প্রতিভাবান সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমা। ছোটবেলা থেকেই উপমা সংগীতচর্চা করছেন। হাতেখড়ি হাফিজ উদ্দিন হীরার কাছে। তিন বছরের কোর্স করেন নজরুল একাডেমি থেকে। এছাড়া শিল্পকলা একাডেমি থেকেও প্রশিক্ষণ নিয়েছেন। নজরুল, আধুনিক, পুরোনো দিনের গান পরিবেশনে পারদর্শী উপমা।

উপমার প্রথম একক এ্যালবাম প্রকাশ করা হয় ২০১৪ সালে। পাশাপাশি ১০টির মতো মিক্সড এ্যালবামের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চলচ্চিত্রের গানে প্লেব্যাক করার সুযোগও হয়েছে তার। প্রথম প্লেব্যাক করেন ২০১৩ সালে। অল্পসময়ে নিজেকে তৈরি করেছেন এ সময়ের জনপ্রিয় গানের পাখি হিসেবে।

তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশ বেতারে। তবে উপমা সবচেয়ে বেশি সাড়া পান নিজের প্রথম একক অ্যালবাম ‘তোমার অভাব’-এর টাইটেল গানটির জন্য। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন বেলাল খান।

তিনি গত দু বছর পূর্বে ডেনমার্ক প্রবাসী এমডি সালমান কামাল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । তিনি মাঝে মাঝে স্বামীর সাথেও ডেনমার্কে অবস্থান করেন । তাহার পিতা একজন ব্যবসায়ী ।

প্রতিভাবান সঙ্গীত শিল্পী তার গানের মাধ্যমে জয় করুক দেশবাসীর মন। সঙ্গীতাঙ্গনে তাঁর পথচলা হোক সুদীর্ঘ। অনেক অনেক শুভ কামনা রইলো শারমিন সুলতানা উপমার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ