সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

সলঙ্গায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক১

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খান মুরাদঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় ২৯ লিটার চোলাই মদসহ নুর হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাবের অভিযানিক দল।
র‌্যাব জানায় (৯ ফেব্রুয়ারী বুধবার) বিকেল ৪ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২”র স্পেশাল কোম্পানীর অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সুতাহাটি বাজারের এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯(উনত্রিশ) লিটার দেশীয় চোলাই মদসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করে র‌্যাব।
গ্রেফতারকৃত আসামীঃ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ক্ষুদ্রসিমলা গ্রামের মৃত আব্দুল কাদের এর ছেলে নুর হোসেন নুরু (৬৫)।
আটকৃত মাদক ব্যবসায়ী নুর হোসেন নুরুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম.রিফাত-বিন-আসাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ