বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি পুলিশের ৬৭ জন পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা

সলঙ্গায় র‍্যাবের অভিযানে ১৭২ বোতল ফেন্সিডিলসহ এক শীর্ষ মাদক ব‍্যবসায়ীকে আটক

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খান

সিরাজগঞ্জের সলঙ্গা র‍্যাবের অভিযানে ১৭২ বোতল ফেন্সিডিলসহ এক শীর্ষ মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা।

সোমবার (৩০ আগষ্ট) বিকালে ৪ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানী আভিযানিক দল সলঙ্গা থানাধীন হাটিকুমরুল-নগরবাড়ী মহাসড়কের কুমারগাতী মেসার্স সমবায় ট্রাক-ট্যাংকলরী ফিলিং ষ্টেশনের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭২ (একশত বাহাত্তর) বোতল ফেন্সিডিলসহ ০১ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি ফ্লাশ ট্যাংকার ট্রাক জব্দ করা হয়।

আটক আসামী হলেন টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার জগতপুর গ্রামের মোঃ জহুরুল ইসলাম ছেলে মোঃ আলমগীর হোসেন(৩৯)।

মঙ্গলবার (৩১ আগষ্ট) বেলা ১২ টার দিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক কারবারি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার আইন চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল ।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৩(গ)/১৪(গ)/ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ আসামীকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ