বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি পুলিশের ৬৭ জন পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা

সাভা‌রে কি‌শোরী ধর্ষণ

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খান : সাভারে এক (১৫) কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। গেল পাঁচ আগষ্ট সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের সদস্যরা জানায়,ওই শিক্ষার্থী নায়ারণগঞ্জ এলাকায় নানার বাড়িতে থেকে সেখানে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করতেন। সারা দেশে লক ডাউনের কারণে তিনি নানার বাড়ি থেকে সাভারের সাধাপুর এলাকায় নিজ বাড়িতে বেড়াতে আসেন সম্প্রতি। পরে ওই কিশোরীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে পাঁচ আগষ্ট থেকে ধর্ষণ করে আসছিলো আপন চাচা রাসেল মিয়া (২৫)। পরে ওই কিশোরী গতকাল অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার বাবা মাকে জানালে তারা ধর্ষণকারী রাসেল মিয়াকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের আগেই ধর্ষণকারী যুবক পালিয়ে যায়। ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সাভারের ইমান্দিপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিক ধর্ষণের অভিযোগে এক যুবককে আসামী করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন,ধর্ষণকারী ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ