বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু পরিবেশ সংরক্ষণে কাপ্তাই জোনের বিশেষ উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পর্তুগালকে হতাশার সাগরে ভাসিয়ে ইতিহাস গড়ল কঙ্গো মোরেলগঞ্জে নির্বাহী অফিসারের সাথে মা সংসদের সভা অনুষ্ঠিত মার্কিন অবরোধ ভেঙে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ১১ জাহাজ

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫

প্রতিবেদকের নাম

 

মোঃ মাহবুবুল আলম খানঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোট ৫জন নিহত হয়েছে। বুধবার (২৫ মে) রাত ২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া সড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে নিহত ৪জন হলেন- নাটোরের বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাশবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, রাত ২টার দিকে একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় আহত হয় আরও কয়েকজন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে হাটিকুমরুল সাখাওয়াত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ