শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে জখম পুলিশ কর্মকর্তা অন্যের স্ত্রীর সাথে সংসার: মুচলেকায় মুক্ত মসজিদের ইমাম বাংলাদেশে নতুন বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত করল ট্রাম্প প্রশাসন ওয়ানডে বা টি-টোয়েন্টির চেয়ে টেস্ট খেলাতেই বেশি আগ্রহ শান্তর টাঙ্গাইলে বিয়ের রাতেই হৃদরোগে আক্রান্ত বরের মৃত্যু ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা আইইউবিতে ব্যবসায় শিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত আলেমরা দশ দিকে বিভক্ত কেন, প্রশ্ন খালিদ হোসেনের সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন

সিরাজগঞ্জে চিকিৎসককে গলাকেটে হত্যা, ১৫ বছর পরে দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বাকি মির্জা হত্যা মামলায় প্রায় ১৫ বছর পর রায় দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- ভোগ করতে হবে।

বুধবার (২৪ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

দ-প্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি জাকারিয়া মাসুদ (৪৩) এবং সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫)।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ বলেন, রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি জাকারিয়া মাসুদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মামলার আরেক আসামি ডা. আবদুল লতিফ হাইকোর্টে রিভিশন আবেদন করায় আদালতের নির্দেশে তার বিচার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। রিভিশন মামলার নিষ্পত্তির পর তার বিরুদ্ধে বিচারকাজ পুনরায় শুরু হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে অবস্থিত সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে ডা. বাকি মির্জাকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার এক আসামি রুহুল আমীন বাবু বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ