শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

সিরাজগঞ্জে ছিনতাইকারীর ১১ সদস্য আটক

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খানঃ

শহরের বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে ছিনতাইকারীর ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসপি হাসিবুল আলম বিপিএম। আটকরা হলেন,মিরপুর উত্তরপাড়ার মৃত জুড়ান মন্ডলের ছেলে সালাউদ্দিন মন্ডল (২৫), চর মালশাপাড়া মহল্লার মৃত ইউনুসের ছেলে জসিম শেখ (২৫), মৃত রজব আলী শেখের ছেলে আতাউর হোসেন (৩০), পৌর এলাকার মিরপুর হায়দারপাড়া এলাকার মৃত আব্দুল গনি শেখের ছেলে মো. হেলাল শেখ (২৫), একই এলাকার বাবলু শেখের ছেলে আলমগীর শেখ (৩০), হাসিবুল শেখের ছেলে হাশর শেখ (২২), ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম (২৪), সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামের মেত জেনদাল মোল্লার ছেলে সুমন (৩০), পৌর এলাকার সাহেদনগর ব্যাপারীপাড়া এলাকার কালাম ব্যাপারির ছেলে কাইয়ুম (৩০) এবং একই এলাকার সানোয়ার হোসেনের ছেলে নাঈম (১৯) মিরপুর কালাচান মোড় এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে খাইরুল ইসলাম (২৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বেশদিন যাবৎ শহরে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এ বিষয়ে থানায় কোন ভুক্তভোগী অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ১১ ছিনতাইকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ